শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পুলিশ সুপারের কার্যালয় গাজীপুর এর সম্মেলন কক্ষে সকাল ১০.০০ ঘটিকায় অত্র জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের সহিত গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব  মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায়  পুলিশ সুপার  উপস্থিত সাংবাদিকদের সহিত পরিচিত হন এবং গাজীপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, জননিরাপত্তা ও পুলিশের কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।

অতঃপর সাংবাদিকবৃন্দ অত্র জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মূল্যবান মতামত, পরামর্শ ও তাদের প্রত্যাশার কথা পুলিশ সুপারেট  নিকট তুলে ধরেন।  পুলিশ সুপার   নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গাজীপুর গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব বর্ণনা করেন। সঠিক ও বস্তুনির্ভর তথ্য পরিবেশন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর পুলিশ সুপার মহোদয় গুরুত্বারোপ করেন এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন  খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),  মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি),  আমিনুল ইসলাম, বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), গাজীপুরসহ গাজীপুর জেলার সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মো: শাহ আলম 

গাজীপুর।