শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এখন অবসর নিতে ইচ্ছে করছে :  অমিতাভ

এখন অবসর নিতে ইচ্ছে করছে :  অমিতাভ

এখন অবসর নিতে ইচ্ছে করছে :  অমিতাভ

দীর্ঘদিন ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালকের আসনে রয়েছেন অমিতাভ বচ্চন। তার সঞ্চালনায় অনুষ্ঠানটি দর্শকের কাছে শুধু প্রশ্ন-উত্তর কিংবা অর্থ পুরস্কারের আয়োজন নয়, প্রতিযোগীদের জীবনের নানা গল্পও এখানে উঠে আসে। তবে এবার সেই গল্পগুলোই যেন ভারী হয়ে উঠছে বর্ষীয়ান অভিনেতার কাছে। নিজের ব্লগে এক মন্তব্যে অবসরের ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

‘কৌন বনেগা ক্রোড়পতি’র হট সিটে বসে প্রতিযোগীরা প্রায়ই তাদের জীবনের সংগ্রাম, কঠিন পরিস্থিতি ও ঘুরে দাঁড়ানোর গল্প শোনান। এসব গল্পের অনেকগুলোই অমিতাভকে আবেগপ্রবণ করে তোলে। সম্প্রতি নিজের ব্লগে সঞ্চালনার সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

অমিতাভ জানান, কয়েকজন প্রতিযোগী এমন গুরুতর ও কঠিন ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়েছেন যে, তাদের গল্প শুনে নিজের আবেগ সামলে অনুষ্ঠান সঞ্চালনা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছে। এসব অভিজ্ঞতাকে তিনি হৃদয়বিদারক বলেও উল্লেখ করেছেন।


কিছু গল্প রয়েছে, যেগুলো বিস্তারিতভাবে প্রকাশ্যে আনতে চান না বলেও জানিয়েছেন অমিতাভ। প্রতিযোগীদের জীবনের নানা ঘটনা শুনে তার মন খারাপ হয়েছে। সেই আবেগের প্রভাবই এবার তার লেখায় স্পষ্ট হয়ে উঠেছে।

৭ সেপ্টেম্বর মধ্যরাতে নিজের ব্লগে অমিতাভ লেখেন, ‘কিছু প্রতিযোগী এমন গুরুতর ব্যক্তিগত গল্প নিয়ে আসেন যে তাদের জন্য আমাদের অনুভূতি সামলে রাখা কঠিন হয়ে ওঠে। পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনার কাজ চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ে। এ নিয়ে আর বেশি কিছু বলব না। তবে এটি সত্যিই হৃদয়বিদারক অভিজ্ঞতা। এখন অবসর নিতে ইচ্ছে করছে। অনেক রাত হয়েছে। রাত আমাকে ডাকছে। সকলকে ভালোবাসা।’

অমিতাভের এই মন্তব্য ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তিনি সত্যিই ‘কৌন বনেগা ক্রোড়পতি’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তার বক্তব্যকে আপাতত অনুষ্ঠানের সঞ্চালনার চাপ ও প্রতিযোগীদের আবেগঘন গল্পের প্রভাব হিসেবেই দেখছেন অনেকে