শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদি থেকে ফিরেই যাবেন ঠাকুরগাঁও, নির্বাচনের মাঠে থাকবেন হিরো আলম

সৌদি থেকে ফিরেই যাবেন ঠাকুরগাঁও, নির্বাচনের মাঠে থাকবেন হিরো আলম

সৌদি থেকে ফিরেই যাবেন ঠাকুরগাঁও, নির্বাচনের মাঠে থাকবেন হিরো আলম

হিরো আলম জানিয়েছেন, আগামী ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি। এরপর আর ঢাকায় সময় না দিয়ে সরাসরি ঠাকুরগাঁও চলে যাবেন। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলা এবং নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

হিরো আলম বলেন, ‘চলতি মাসের আগামী ১৬ তারিখ দেশে ফিরব। দেশে ফিরে ঠাকুরগাঁও চলে যাব। অনেকের সঙ্গে ফোনে কথা হচ্ছে। তারা আমাকে বলছেন, আমি ভালো ভোট পাব।’

তিনি জানান, বর্তমানে সৌদি আরবে থাকলেও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন মানুষের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন। স্থানীয়দের সঙ্গে তার নিয়মিত কথা হচ্ছে। তাদের কাছ থেকেই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে দাবি করেন তিনি।

দেশে ফেরার পর সরাসরি এলাকায় গিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করতে চান হিরো আলম। তার পরিকল্পনা, স্থানীয় মানুষের সঙ্গে দেখা করে তাদের কথা শোনা এবং ভোটের মাঠের পরিস্থিতি বোঝা। এরপর পরবর্তী কার্যক্রম ঠিক করবেন তিনি।

এর আগে গত আগস্টে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন হিরো আলম। তখনও তিনি জানিয়েছিলেন, উপনির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চান। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও তার বক্তব্য প্রকাশিত হয়।

এবার সেই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ হবে আগামী ২৯ অক্টোবর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা