বিপুল চন্দ
জেলা প্রতিনিধি: ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।আজ
শুক্রবার
(১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আক
ইন এলাকার ‘নীল স্বপ্ন প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল’ প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
১০ নম্বর কৈজুরী ইউনিয়ন বিএনপির আয়োজনে এবং লায়ন্স ক্লাব অব ঢাকা সুগন্ধা, জেলা ৩১৫ এ-১, বাংলাদেশের সৌজন্যে আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি এ কার্যক্রমের সফলতা তুলে ধরেন এবং এর ফলে অনেক গরীব মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ জানান এবং আগামী দিনে তার পাশে থাকার জন্য আহ্বান জানান।
ক্যাম্পে স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
দিনব্যাপী এ সেবামূলক কার্যক্রমে এলাকার বহু মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।