শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বাংলাদেশের টেলিভিশন অঙ্গনের অতি জনপ্রিয় মুখ অভিনেতা জিতু আহসান- এর জন্মদিন

আজ বাংলাদেশের টেলিভিশন অঙ্গনের অতি জনপ্রিয় মুখ অভিনেতা জিতু আহসান- এর জন্মদিন

আজ বাংলাদেশের টেলিভিশন অঙ্গনের অতি জনপ্রিয় মুখ অভিনেতা জিতু আহসান- এর জন্মদিন

জিতু সমানতালে নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি দর্শক-হৃদয়ে আলাদা স্থান দখল করেছেন।
সদ্বংশজাত ও সাংস্কৃতিক পরিবারের সন্তান তিনি। ১৯৭৭ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায় জন্ম নেন জিতু আহসান। তাঁর বাবা সৈয়দ আহসান আলী (সিডনি আহসান) ছিলেন বাংলা নাটক ও চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রথম জাতীয় পুরস্কার বিজয়ী শিল্পী। মা সুরাইয়া আহসান ছিলেন ইডেন মহিলা কলেজের দীর্ঘদিনের ইংরেজি শিক্ষিকা এবং পরবর্তীতে সানবীম স্কুলের শিক্ষিকা।

পারিবারিক উত্তরাধিকারের আলোয় বেড়ে ওঠা জিতু আহসানের দাদা ছিলেন জমিদার সৈয়দ মোহাম্মদ আলী এবং নানা ছিলেন মৌলভী এমদাদ আলী, যিনি ব্রিটিশ ভারতের সময় জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
শিক্ষাজীবনে তিনি পড়াশোনা করেছেন সানবিমস স্কুল, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও নটরডেম কলেজে। পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি ২০০৩ সালে তাসকিনা ইসলাম-কে বিয়ে করেন। তাদের দুই সন্তান – সৈয়দা আদিবা আলী ও সৈয়দ আবরার আলী।
অভিনয় জীবনে তিনি অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। বিশেষত ধারাবাহিক ‘মায়ার খেলা’ (২০১৪)-এ অসাধারণ অভিনয়ের জন্য আরটিভি স্টার অ্যাওয়ার্ড-এ সেরা অভিনেতার সম্মান পান।

সাংস্কৃতিক ভুবনে তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করি। আজকের এই বিশেষ দিনে রইল প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা।

 

 

 

বিনোদন প্রতিবেদক

মোহিত লাল সাহা