শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঠবাড়িয়া হাসপাতালে নেই টেকনিক্যাল স্টাফ

মঠবাড়িয়া হাসপাতালে নেই টেকনিক্যাল স্টাফ

মঠবাড়িয়া হাসপাতালে নেই টেকনিক্যাল স্টাফ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট ও অব্যবস্থাপনার কারনে ব্যাহত হচ্ছে  সাধারণ রোগীদের পরীক্ষা নিরীক্ষা। পরীক্ষা করার জন্য টেকনিক্যাল স্টাফ না থাকায় রোগীদের বাইরে থেকে অতিরিক্ত খরচে পরীক্ষা করতে হয় বলে জানা গেছে। হাসপাতাল থেকে বিভিন্ন অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে দালাল চক্রের বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা গেছে,হাসপাতালটিতে ৮টি পদের বিপরীতে মাত্র ১ জন মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে ল্যবরেটরি চালানো হচ্ছে। ল্যাব ও অন্যান্য কারিগরি কাজের জন্য অনুমোদিত ৮টি পদের বিপরীতে ৭টি পদই দীর্ঘকাল ধরে শূন্য রয়েছে। মাত্র ১ জন টেকনোলজিস্টের পক্ষে প্রতিদিন শতশত রোগীর রক্ত,মল-মুত্র ও অন্যান্য পরীক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডাঃ সৌমিত্র সিনহা রায় জানান, প্রতিদিন আউটডোরে ৭০০/৮০০ রোগী হয়।১ জন চিকিৎসককে গড়ে ১০০ জন রোগী দেখতে হয়।এসব রোগীদের টেস্টের জন্য হাসপাতালে ১ জন মাত্র টেকনিশিয়ান রয়েছে। একমাত্র এই টেকনিক্যাল স্টাফ  ছুটিতে থাকলে যক্ষা পরীক্ষার জন্য ব্রাক থেকে নিয়োজিত ল্যাব সহকারীকে দিয়ে হাসপাতালের পরীক্ষা নিরীক্ষা চালু রাখা হয়।

সিভিল সার্জন ডাঃ মতিউর রহমান জানান, হাসপাতালে জনবল সংকটের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ অবগত আছে।নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে আমাদের কিছু করার নেই।