শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে ফরিদপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী  অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি এ কার্যক্রম ‌ উদ্ভোধন করেন ‌ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‌ প্রধানমন্ত্রী ‌ তারেক রহমান ‌।
আজ শনিবার(১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে ফরিদপুর ‌জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক  মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে প্রতি শনিবার বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি স্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
এ কর্মসূচিতে স্কাউট, বিএনসিসি, গার্ল গাইডস, রেড ক্রিসেন্ট ও শিক্ষার্থীরা অংশ নেবেন। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক 
মো. ইলিয়াছুর রহমান,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন ফরিদপুর জেলা পরিষদের ‌ প্রধান নির্বাহী কর্মকর্তা ‌ মোহাম্মদ বাকাহিদ হোসেন ‌।
সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

বিপুল চন্দ 

ফরিদপুর জেলা প্রতিনিধি