রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে এআই ও ফ্যাক্ট চেক প্রশিক্ষণ শেষ

কিশোরগঞ্জে এআই ও ফ্যাক্ট চেক প্রশিক্ষণ শেষ

কিশোরগঞ্জে এআই ও ফ্যাক্ট চেক প্রশিক্ষণ শেষ

কিশোরগঞ্জের হোসেনপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

১০ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট চেকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাইয়ের সক্ষমতা উন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

 

 বদরুজ্জামান ভূঁইয়া 
হোসেনপুর, কিশোরগঞ্জ।