ইকবাল হোসেন রিংকু
মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে নটরাজ নৃত্যাশ্রমের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার ১১ সেপ্টেম্বর বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য উৎসব পরিবেশনার মধ্য দিয়ে বর্ণিল হয়ে ওঠে পুরো আয়োজন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব জাকির হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল সরকার, শিশু বিষয়ক কর্মকর্তা,বাংলাদেশ শিশু একাডেমি মৌলভীবাজার, শামসুল ইসলাম রাসেল সভাপতি, জেলা জাসাস মৌলভীবাজার, জোসেফ আলী চৌধুরী সাধারণ সম্পাদক, সিলেট বিভাগীয় পেসক্লাব,ইকবাল হোসেন রিংকু সাংবাদিক এন্টার টিভি, জেলা প্রতিনিধি মৌলভীবাজার, বন্দনা দাশ সাধারণ সম্পাদক, নটরাজ নৃতশ্রম মৌলভীবাজার।
অনুষ্ঠানে নটরাজ নৃত্যাশ্রমের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নৃত্যশিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
উৎসবে মৌলভীবাজার জেলার তথা সমগ্র সিলেট বিভাগের স্বনামধন্য নৃত্যদল এতে অংশ গ্রহণ করে।এই আয়োজনে নটরাজ নৃত্যাশ্রমের পরিবেশনায় মঞ্চায়িত হয় নৃত্যমালিকা "রাইকৃষ্ণ পদাবলী"।
এ সময় বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। নতুন প্রজন্মের মাঝে দেশীয় নৃত্যকলার বিকাশে নটরাজ নৃত্যাশ্রমের মতো নটরাজ নৃত্যাশ্রমে প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিষ্ঠার চার বছরে নটরাজ নৃত্যাশ্রম নৃত্য চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও নটরাজ নৃত্যাশ্রমের প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
আনন্দঘন পরিবেশে মধ্য দিয়ে নটরাজ নৃত্যাশ্রমের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।