রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকুন্দিয়ায় নতুন স্বাস্থ্য কর্মকর্তার যোগদান, সিজার ব্যবস্থা চালুর তাগিদ ও এমপিকে সংবর্ধনা

পাকুন্দিয়ায় নতুন স্বাস্থ্য কর্মকর্তার যোগদান, সিজার ব্যবস্থা চালুর তাগিদ ও এমপিকে সংবর্ধনা

পাকুন্দিয়ায় নতুন স্বাস্থ্য কর্মকর্তার যোগদান, সিজার ব্যবস্থা চালুর তাগিদ ও এমপিকে সংবর্ধনা

মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া


​পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. মুশফিকুর রহমান রাজিব। এর আগে তিনি পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার টিয়ারখালী ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে কর্মরত ছিলেন।
​যোগদানের পর আজ সকালে তিনি হাসপাতালে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নেন। বরণ পর্ব শেষে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার খোঁজ নেন।
​এ সময় হাসপাতালের অবকাঠামোগত সমস্যা, চিকিৎসক ও নার্স সংকট এবং সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা হয়। নতুন স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালের সমস্যাগুলো জেনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বিশেষ করে হাসপাতালের সিজারিয়ান অপারেশন কার্যক্রম দ্রুত পুনরায় চালুর ওপর জোর দিয়ে তা বাস্তবায়নের তাগিদ দেন তিনি।
​এর আগে হাসপাতালের প্রবেশদ্বারে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনে স্প্রে করা হয়। এছাড়া হাসপাতালের নিকটবর্তী একটি খাল সংক্রান্ত সমস্যা নিরসনে করণীয় বিষয়গুলো উপস্থিত সবাইকে অবহিত করেন নতুন এই কর্মকর্তা।