প্রতিভাবান কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী আজকের দিনে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার লিলুয়ায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই মায়ের হাত ধরে তার সঙ্গীতের প্রতি অনুরাগ তৈরি হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম ও গান তাঁর কণ্ঠকে গড়ে তুলতে বিশেষ অনুপ্রেরণা দিয়েছে।
তাঁর প্রথম বড় সুযোগ আসে যখন ভারতের প্রখ্যাত রেকর্ড লেবেল সারেগামা প্রকাশ করে তাঁর অ্যালবাম “বসতে দিয়ো কাছে”—যার বেশ কিছু গানই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
বাংলা চলচ্চিত্রে ইমনের অভিষেক হয় অনুপম রায়ের সুরে “প্রাক্তন” ছবির গান “তুমি যাকে ভালোবাসো” দিয়ে। এটাই ছিল তাঁর প্রথম চলচ্চিত্রের গান, আর এই গানই তাঁকে এনে দেয়
ভারতের সবচেয়ে সম্মানজনক স্বীকৃতি—
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ (শ্রেষ্ঠ মহিলা নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে)।
এর মাধ্যমে ইমন চক্রবর্তী হয়ে ওঠেন ভারতের অল্প কিছু গায়িকার মধ্যে একজন, যিনি প্রথম চলচ্চিত্রের গান গেয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন।
রবীন্দ্রসঙ্গীতের প্রতি অগাধ ভালোবাসা ও আধুনিক সুরের সাথে তাঁর অনন্য মেলবন্ধন তাঁকে আজকের প্রজন্মের অন্যতম শ্রদ্ধেয় ও জনপ্রিয় শিল্পীতে পরিণত করেছে।
শুভ জন্মদিন ইমন চক্রবর্তী — আপনার সঙ্গীতের পথ আরও সমৃদ্ধ ও দীপ্তিময় হোক।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা