সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আকোটেরচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন

আকোটেরচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন

আকোটেরচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন

ফরিদপুরের সদরপুর উপজেলার ২ নং আকোটেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. এনায়েত হোসেন। এ উপলক্ষে তিনি স্থানীয়দের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন।

শনিবার (১২ আগস্ট) বিকেলে আকোট কালিখোলা বাজার সংলগ্ন নিজ বাসভবনের উঠানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে চেয়ারম্যান পদপ্রার্থী মো. এনায়েত হোসেন বলেন, “আপনাদের সবার দোয়া নিয়ে এবার চেয়ারম্যান পদে নির্বাচন করব। আশা করি, আপনারা আমার পাশে থাকবেন। আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই, তাহলে সবসময় আপনাদের সেবা করে যাব।”

দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তানভীর তুহিন 
সদরপুর, ফরিদপুর