সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক মো. আবদুত তাওয়াব,
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন মহানগর বিএনপির আহ্বায়ক ‌ এফএম কাইঊম জঙ্গি 
মহানগর ‌‌যুবদলের সভাপতি ‌ বেনজির আহমেদ তাবরিজ ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সাধারণ সম্পাদক ‌ মাহবুব হোসেন পিয়াল ‌,
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এবং বিভিন্ন  ‌সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধ, চুরি-ডাকাতি ও অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা ও চোরাচালান বন্ধে অভিযান জোরদার এবং শহরের যানজট নিরসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া অবৈধ পার্কিং বন্ধ, গুরুত্বপূর্ণ সড়কে স্পিডব্রেকার, সাইন ও সিগন্যাল স্থাপন, অম্বিকা হল ও কোর্ট চত্বর এলাকায় বখাটেদের উৎপাত এবং দালালচক্র নির্মূলে পুলিশি টহল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সড়ক দুর্ঘটনা রোধে গাড়িচালক দের ডোপ টেস্ট, গণপরিবহনের ফিটনেস নিয়মিত পরীক্ষা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। 
একই সঙ্গে মহাসড়কে ইজিবাইকসহ থ্রি-হুইলার চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জোবাইদা ফিলিং স্টেশনের সামনের যানজট নিরসনে সড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানের সভার ‌ সহযোগিতা নিয়ে ‌ একটা সুখী সমৃদ্ধ ফরিদপুর ‌ গড়ে তোলার ‌ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

 

বিপুল চন্দ

 জেলা প্রতিনিধি: ফরিদপুর