শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহিপুরে ১০ মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী ‘নুডুলস’ ও তার স্ত্রী গ্রেফতার

মহিপুরে ১০ মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী ‘নুডুলস’ ও তার স্ত্রী গ্রেফতার

মহিপুরে ১০ মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী ‘নুডুলস’ ও তার স্ত্রী গ্রেফতার

মোঃ সোহাগ আহমেদ, কুয়াকাটা-কলাপাড়া (পটুয়াখালী

পটুয়াখালীর মহিপুরে ১০টি মাদক মামলার আসামী ও এলাকার আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী ইদ্রিস আলী ওরফে নুডুলস এবং তার স্ত্রী নাছিমা বেগমকে ৭০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২২ হাজার টাকাসহ গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

গত ১৩ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে মহিপুর থানাধীন পুরান মহিপুর সাকিনের পুলিন সরকারের পুকুরের পূর্ব পাশে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের পশ্চিম পাশের পাকা রাস্তা এবং আলীপুর থ্রি পয়েন্ট সংলগ্ন আসামীর নিজ বাড়িতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

মহিপুর থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মহিপুর থানা এলাকায় অপরাধ দমন ও মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ খানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ইদ্রিস আলী ওরফে নুডুলস এবং তার স্ত্রী নাছিমা বেগমকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ২২,০০০ টাকা জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ইদ্রিস আলী ওরফে নুডুলস মহিপুর-আলীপুর এলাকার অন্যতম চিহ্নিত ও শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় ১০টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১১, তারিখ- ১৩/০৯/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার জানান, মাদক ব্যবসায়ীসহ সকল অপরাধীদের আইনের আওতায় আনতে মহিপুর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।