কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
সভায় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন উপস্থিত ছিলেন। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা এবং কমিটির সদস্যরা অংশ নেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি হাওরাঞ্চলে নৌ-ডাকাতি প্রতিরোধ, শহর এলাকায় চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ, যানজট নিরসন, জলাবদ্ধতা এবং সড়কের দুরবস্থাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং জনসাধারণের নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বদরুজ্জামান ভূঁইয়া
হোসেনপুর
কিশোরগঞ্জ প্রতিনিধি।