সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ  নাটক ও চলচ্চিত্র জগতের শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চু'র মৃত্যুবার্ষিকী

আজ  নাটক ও চলচ্চিত্র জগতের শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চু'র মৃত্যুবার্ষিকী

আজ  নাটক ও চলচ্চিত্র জগতের শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চু'র মৃত্যুবার্ষিকী

আজ বাচ্চু ভাই আমাদের মাঝে নেই চার বছর। তিনি ছিলেন একাধারে অভিনেতা, নাট্য নির্দেশক ও ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

অভিনয় জীবন-
* ১৯৬৩ সালে বেতারে অভিনয়ের মাধ্যমে শিল্পজগতে পদার্পণ, প্রথম নাটক খেলাঘর।
* ১৯৭২ সালে যুক্ত হন গণনাট্য পরিষদ-এর সঙ্গে।
* ১৯৭৪ সালে টেলিভিশনে অভিষেক; অভিনয় করেছেন এক হাজারেরও বেশি নাটকে। উল্লেখযোগ্য নাটক: ঝুমকা, পূর্ব রাত্রি পূর্বদিন, সোজন বাদিয়ার ঘাট, নকশী কাঁথার মাঠ, জোনাকী জ্বলে, গ্রন্থিক গণ কহে।
* ১৯৮৫ সালে চলচ্চিত্রে অভিষেক রামের সুমতি ছবির মাধ্যমে।


প্রথমদিকে নায়ক চরিত্রে অভিনয় করলেও পরবর্তীতে খল চরিত্রে অভিনয়ের জন্য বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন।
* কালজয়ী নির্মাতা এহতেশাম তাঁকে চলচ্চিত্র জগতে “সাদেক বাচ্চু” নাম দেন চাঁদনী ছবিতে অভিনয়ের সময়।
* দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে শক্তিশালী অভিনয় উপহার দিয়েছেন।
অর্জন

 

২০১৮ সালে একটি সিনেমার গল্প চলচ্চিত্রে খলচরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
ব্যক্তিগত জীবন-
জন্ম: ১ জানুয়ারি ১৯৫৫, ঢাকা (পৈতৃক নিবাস: চাঁদপুর)।
পিতা ছিলেন ডাক বিভাগের কর্মকর্তা।
মাত্র ১৫ বছর বয়সে পিতৃবিয়োগ ঘটে, এরপর তিনি নিজেও ডাক বিভাগে যোগ দেন এবং ২০১৩ সালে অবসর নেন।
স্ত্রী: শাহনাজ জাহান।
দুই কন্যা ও এক পুত্রসন্তানের জনক ছিলেন।

 

২০২০ সালের ১৪ সেপ্টেম্বর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চু তাঁর অভিনয়গুণে দর্শকের হৃদয়ে আজও অম্লান। তাঁর অবদান বাংলা নাটক ও চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা