মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শফি মন্ডলের নতুন গান ‘দয়ালে কি জানে না’

শফি মন্ডলের নতুন গান ‘দয়ালে কি জানে না’

শফি মন্ডলের নতুন গান ‘দয়ালে কি জানে না’

বাউল ও মরমি সংগীতের জনপ্রিয় শিল্পী শফি মন্ডলের কণ্ঠে প্রকাশিত হতে যাচ্ছে নতুন গান ‘দয়ালে কি জানে না’। বাউল দর্শন, মরমি ভাবনা ও আধ্যাত্মিক অনুভূতির আবহে নির্মিত গানটি শ্রোতাদের জন্য নতুন এক সংগীত অভিজ্ঞতা হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

গানটির কথা ও সুর করেছেন শেখ সাইফুল্লাহ রুমী। সংগীতায়োজন করেছেন এএন ফরহাদ। গানটির ভিডিও পরিচালনা করেছেন এআর খান। সার্বিক ব্যবস্থাপনায় আশ্রাফ রাফি। গানটির প্রযোজনা ও পরিবেশনায় এইচপি সাউন্ড।

গানটি প্রসঙ্গে শফি মন্ডল বলেন, ‌‘সাইফুল্লাহ রুমীর অনেক গান এর আগে আমি গেয়েছি। সেই তালিকায় বেশ কিছু জনপ্রিয় গানও রয়েছে। তবে এবার যে গানটি গাইলাম, সেটি একেবারেই আলাদা ধাঁচের। আমার কাছে এটি বেশ ভালো একটি গান মনে হয়েছে। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে।’

গীতিকার ও সুরকার শেখ সাইফুল্লাহ রুমী বলেন, ‘গুরুজী বরাবরই অসাধারণ গান করেন। তার কণ্ঠে গানটি নতুন এক মাত্রা পেয়েছে। গানটির কথা, সুর ও পরিবেশনা- সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। আশা করছি, দর্শক-শ্রোতারা গানটি গ্রহণ করবেন।’

আশ্রাফ রাফি বলেন, ‘অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল শফি মন্ডলকে নিয়ে একটি ভালো গান করার। সেজন্য প্রয়োজন ছিল সুন্দর একটি লিরিকের। রুমী ভাইকে বিষয়টি বলার পর তিনি গানটি দেন। আমাদের চাওয়ার সঙ্গে গানটি পুরোপুরি মিলে গেছে। সব মিলিয়ে কাজটি ভালো হয়েছে। আমরা গানটি নিয়ে আশাবাদী।’

বাউল দর্শন, মরমি অনুভব ও আত্মজিজ্ঞাসার আবহে নির্মিত ‘দয়ালে কি জানে না’ গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে এমনটাই প্রত্যাশা শিল্পী ও সংশ্লিষ্টদের।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা