মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর পত্নীতলায় ৮০ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলায় ৮০ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলায় ৮০ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার কেশবপুর গ্রামের একটি কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৮০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন কেশবপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে।

পত্নীতলা থানা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি