মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ

পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ

পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ

​মোঃ আরিফুল হক সাহিন, পোরশা (নওগাঁ) প্রতিনিধি


নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দুস্থ পরিবারের জীবনযাত্রার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে বিনামূল্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় ক্লাব ও খেলার মাঠের জন্য ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
​মঙ্গলবার সকালে পোরশা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন "বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)" শীর্ষক কর্মসূচির (২০২৫-২০২৬ অর্থ বছর) আওতায় এবং স্থানীয় দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিলের অধীনে এই সহায়তাসমূহ প্রদান করা হয়েছে।
​পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।" তিনি আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাদকসহ সকল সামাজিক ব্যাধি থেকে দূরে থেকে নিজেদের জীবনের মানোন্নয়ন ও শিক্ষায় মনোযোগী হওয়ার উদাত্ত আহ্বান জানান।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
​জিয়াউর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), পোরশা থানা
​আতিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
​মোতাহার রহমান সুপি শাহ, ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা বিএনপি
​সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি
​মোঃ হাফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি, উপজেলা বিএনপি
​বেলাল হোসেন, সভাপতি, নিতপুর ইউনিয়ন বিএনপি
​এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন, অনুদানের চেক এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের কাছে খেলাধুলার সামগ্রী তুলে দেন।