মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেলকুচিতে কথিত সাংবাদিক রেজাউলের চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সন্মেলন করলেন প্যানেল চেয়ারম্যান

বেলকুচিতে কথিত সাংবাদিক রেজাউলের চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সন্মেলন করলেন প্যানেল চেয়ারম্যান

বেলকুচিতে কথিত সাংবাদিক রেজাউলের চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সন্মেলন করলেন প্যানেল চেয়ারম্যান

সিরাজগঞ্জের বেলকুচিতে কথিত সাংবাদিক রেজাউলের চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর দুপুরে বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দের আয়োজনে বেলকুচি প্রেসক্লাবে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয় পরিষদের প্যানেল চেয়ারম্যান আয়নাল প্রামানিক।

লিখিত বক্তব্যে আয়নাল প্রামানিক  বলেন, গত রোববার বড়ধূল ইউনিয়ন পরিষদের আওতায় দুস্থ ও অসহায় মানুষের জন্য  দূর্যোগ ও ত্রাণ মন্ত্রানলয়ের হতে বরাদ্দকৃত জিআর এর চাউল বিতরণ করছিলাম । এমন সময় আট দশ জন লোক হাতে সাংবাদিকদের বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমার কাছে আসেন। তাদের সাথে কথা হলে রেজাউল নামে একজন আমাকে বলেন আপনি একজনকে চাউলের ডাবল স্লিপ দিয়েছেন।

আপনি যদি আমাদের ত্রিশ হাজার টাকা না দেন তাহলে আপনাকে নিউজের মাধ্যমে মানহানি করা হবে।

তিনি বলেন,
তখন তাদের আমি বলি আপনারা সাংবাদিক হলেও সমস্যা নেই। কেননা চাউল বিতরণ হচ্ছে  সরকারের নিযুক্ত ট্যাগ অফিসারের মাধ্যমে। তখন কথিত সাংবাদিক রেজাউল নাছোর বান্দা হয়ে আমাকে নানা বুঝ বুঝাতে থাকে ও তার দাবি করা টাকা না দিলে মানহানির  হুমকি দামকি দিতে থাকে। আমি কথিত ওই সাংবাদিককে বলি ভাই আমি কোন অবৈধ কাজের সাথে জড়িত না। অহেতুক আমাকে বিভ্রান্তির মধ্যে ফেলেছেন। তখন সে বলে ত্রিশ হাজারের এক টাকা কম পেলে আপনাকে মানহানি করা হবে। তখন আমি আমার সামাজিক অবস্থানের দিকে তাকিয়ে রেজাউল ও তার সহযোগী সারোয়ার কে ডেকে নিয়ে মানুষের কাছে থেকে হাওলাত করে তাদেরকে দশ হাজার টাকা দেই।
এই টাকা নিয়ে তারা তাৎক্ষনিক স্থান ত্যাগ করে চলে আসেন।

লোক মুখে আমি জানতে পারি, কথিত সাংবাদিক রেজাউল দশ হাজার টাকা নিয়ে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার বিরুদ্ধে মিথ্যা অপ্রপ্রচার চালিয়েছে ।
আমি যখন জানতে পারি এই কথিত সাংবাদিক আমার বিষয়ে মিথ্যা অপপ্রচার চালিয়েছে তখন আমি  তাকে ফোন দিলে সে আমাকে বলেন, দাবিকৃত টাকা দিলে আমরা এটা করতাম না।

আমি এই চাঁদাবাজ কথিত সাংবাদিক রেজাউলের শাস্তি দাবি করছি।
সেই সাথে বিএনপির নাম ভাঙিয়ে রেজাউল বিভিন্ন জায়গায় চাঁদাবাজি যেন না করতে পারে সে বিষয়ে আমি সংসদ সদস্য ও প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি।

সাংবাদ সন্মেলন, বড়ধূল ইউনিয়ন বিএনপি'র সাবেক  সদস্য সচিব আবুতাহের লাবলু, বিএনপি নেতা মফিজ উদ্দিন, জেলহক, শাহান তালুকদার, সুমন শেখ সহ স্থানীয় বিএনপি ও তার অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

 

আল আমিন হোসেন  (সিরাজগঞ্জ) প্রতিনিধি: