মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুকুরে ও বিলে পোনামাছ অবমুক্ত করলেন এমপি

পুকুরে ও বিলে পোনামাছ অবমুক্ত করলেন এমপি

পুকুরে ও বিলে পোনামাছ অবমুক্ত করলেন এমপি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উন্মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় বিলভরা বিল ও পাকুন্দিয়া উপজেলা পরিষদে অবস্থিত পুকুরে আনুষ্ঠানিকভাবে এসব পোনামাছ অবমুক্ত করেন অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এমপি।
​এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম এবং পাকুন্দিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবদুর সাত্তার, ভি পি কামাল উদ্দিন কামাল, পাকুন্দিয়া পৌরসভা বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর মো. রিপন, পাকুন্দিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. খোকন মিয়া ও সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​কর্মসূচিরে প্রথমে উপজেলা পরিষদের পুকুরে এবং পরবর্তীতে বিলভরা বিলে পোনামাছ অবমুক্ত করা হয়।

 

​মো : রেজুয়ানুল হক

  পাকুন্দিয়া