মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শার্শায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শার্শায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শার্শায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


যশোরের শার্শা  উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর )শার্শা উপজেলা পরিষদের সভা কক্ষে গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ শার্শা আসনের এমপি মাওলানা আজিজুর রহমান।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম,স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি এবং জনগণের কাছে গ্রাম আদালতের সেবা আরও সহজলভ্য করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন,শার্শা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম,শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক,উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা,উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শাখির হোসেন,বেনাপোল ইউনিয়ন প্রশাসন নাজমুল হাসান,উপজেলা গ্রাম আদালত'র কো অর্ডিনেটর রুহুল আমিন,শিক্ষক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী।

বেনাপোল(যশোর)প্রতিনিধি 
আশরাফুল ইসলাম