নওগাঁর পোরশায় সৌখিন মৎস্য শিকারিদের এক মুখরিত মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর, ২০২৬) উপজেলার ঘাটনগর ইউনিয়নের পাহিড়া পুকুর গ্রামে দিনব্যাপী এই আকর্ষণীয় বড়শি (শিচ) মাছ শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতাটি আয়োজন করেন স্থানীয় ক্রীড়া ও মাছ শিকার অনুরাগী মোঃ শহিদুল ইসলাম (ভুট্টু চাচা)। গ্রামের শহিদুরের সুবিশাল পুকুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক সৌখিন মৎস্য শিকারি অংশ নেন।
প্রতিযোগিতার মূল আকর্ষণ ও তথ্যাবলি:
মোট আসন (ছিপ): ৪০টি টিকিট।
টিকিট মূল্য: প্রতি ছিপ ১,০০০ টাকা।
সময়সীমা: সকাল ৫:০০ টা থেকে শুরু হয়ে চলে টানা সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত।
মাছের আকার: পুকুরে বিদ্যমান মাছগুলোর ওজন ৫০০ গ্রাম থেকে শুরু করে ৪ কেজি পর্যন্ত।
বিশেষ আকর্ষণ: সবচেয়ে বড় মাছ শিকারির জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
আপ্যায়ন: সুদূর থেকে আসা মৎস্য শিকারিদের সম্মানার্থে আয়োজকদের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
মাছ ধরা বাঙালির ঐতিহ্য ও অন্যতম প্রিয় শখ। পরিসংখ্যান অনুযায়ী, দেশের প্রায় ৩০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সৌখিন মাছ শিকার ভালোবাসেন।
সকাল থেকেই পাহিড়া পুকুর পাড়ে উৎসবমুখর পরিবেশ গড়ে ওঠে। বড়শিতে টোপ ফেলে ঘণ্টার পর ঘণ্টা ধৈর্য ধরে বসে থাকার প্রতিটি মুহূর্ত শিকারিদের মাঝে এনে দেয় এক রোমাঞ্চকর আনন্দ। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী সকল সৌখিন শিকারি অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত প্রকাশ করেন। আয়োজক মোঃ শহিদুল ইসলাম (ভুট্টু) জানান, ভবিষ্যতে সৌখিন শিকারিদের জন্য আরও বড় পরিসরে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে।
মোঃ আরিফুল হক সাহিন
পোরশা, নওগাঁ:-
