সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সন্মানের সাথে বিদায় নিতে চাই : পপি

সন্মানের সাথে বিদায় নিতে চাই : পপি

সন্মানের সাথে বিদায় নিতে চাই : পপি


প্রায় দুই দশক ধরে পর্দায় অন্যের চরিত্রে অভিনয় করার পর এবার নিজের জীবনের গল্প বড় পর্দায় নিয়ে আসার পরিকল্পনা করছেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি। ‘কুলি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক এবং তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনকারী এই অভিনেত্রী এখন নিজের জীবনের ওপর ভিত্তি করে নির্মিতব্য একটি বায়োপিক বা চলচ্চিত্র প্রযোজনা করার কথা ভাবছেন।

একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে পপি জানান, তার নিজের জীবনের বিভিন্ন ঘটনা ও অভিজ্ঞতার আলোকে এই বায়োপিক তৈরির পরিকল্পনা চলছে। প্রজেক্টটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোন কোন অধ্যায় চিত্রনাট্যে রাখা হবে কিংবা কে এটি পরিচালনা করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

এমনকি তিনি নিজে এই চরিত্রে অভিনয় করবেন কি না, সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে একটি বিষয় নিশ্চিত যে, সিনেমাটি তিনি নিজেই প্রযোজনা করতে চান।


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা