সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সময়ের স্রোত অনেক সম্পর্ককে দূরে সরিয়ে দেয়, বদলে দেয় পরিচিত সমীকরণ। কেউ পেছনে ফেলে আসা গল্পের পাতা বন্ধ করে এগিয়ে যান নতুন জীবনের পথে। কিন্তু কখনো কখনো একটি ফ্রেম, একটি দৃষ্টি কিংবা নিঃশব্দ আলিঙ্গন ফিরিয়ে আনে সেই পুরোনো অনুভূতির রেশ। ঠিক তেমনই যেন ঘটেছে দেব ও শুভশ্রীর ক্ষেত্রে। 

সম্প্রতি মুক্তি পেয়েছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে ধারণ করা গানটিতে দেব-শুভশ্রীর উপস্থিতি দর্শকদের ফিরিয়ে নিয়েছে তাদের পুরনো জুটির দিনগুলোতে। গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

এরই মধ্যে অফস্ক্রিন বেশ কিছু বোল্ড ও রোমান্টিক ছবি প্রকাশ করে সেই আলোচনায় যেন নতুন মাত্রা যোগ করেছেন দুই তারকা। ছবিগুলোতে কখনো একে অপরকে আগলে রাখতে দেখা গেছে, কখনো চোখে চোখ রেখে ধরা দিয়েছেন তারা। আবার কোনো ফ্রেমে ফুটে উঠেছে নির্ভরতা ও মমতার আবেশ।।

সময়ের স্রোত অনেক সম্পর্ককে দূরে সরিয়ে দেয়, বদলে দেয় পরিচিত সমীকরণ। কেউ পেছনে ফেলে আসা গল্পের পাতা বন্ধ করে এগিয়ে যান নতুন জীবনের পথে। কিন্তু কখনো কখনো একটি ফ্রেম, একটি দৃষ্টি কিংবা নিঃশব্দ আলিঙ্গন ফিরিয়ে আনে সেই পুরোনো অনুভূতির রেশ। ঠিক তেমনই যেন ঘটেছে দেব ও শুভশ্রীর ক্ষেত্রে। 

সম্প্রতি মুক্তি পেয়েছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে ধারণ করা গানটিতে দেব-শুভশ্রীর উপস্থিতি দর্শকদের ফিরিয়ে নিয়েছে তাদের পুরনো জুটির দিনগুলোতে। গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

এরই মধ্যে অফস্ক্রিন বেশ কিছু বোল্ড ও রোমান্টিক ছবি প্রকাশ করে সেই আলোচনায় যেন নতুন মাত্রা যোগ করেছেন দুই তারকা। ছবিগুলোতে কখনো একে অপরকে আগলে রাখতে দেখা গেছে, কখনো চোখে চোখ রেখে ধরা দিয়েছেন তারা। আবার কোনো ফ্রেমে ফুটে উঠেছে নির্ভরতা ও মমতার আবেশ।

ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’ তার এই ক্যাপশন প্রকাশের পর থেকেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। সিনেমার চরিত্র, পুরনো স্মৃতি আর বর্তমানের ফ্রেম সবকিছুর মিশেলে শুভশ্রীর এই বার্তা যেন তাদের একসময়ের সম্পর্কের গল্পকেও আবার সামনে নিয়ে এসেছে।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা