সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিল্পকলায় মিফতাহ জামানের একক কনসার্ট

শিল্পকলায় মিফতাহ জামানের একক কনসার্ট

শিল্পকলায় মিফতাহ জামানের একক কনসার্ট

২০২৪ সালের ৫ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথমবার একক কনসার্ট করেছিলেন সংগীতশিল্পী মিফতাহ জামান। দুই বছর পর আবারও একক কনসার্ট নিয়ে ফিরছেন তিনি। ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘অতঃপর অধরা’ শিরোনামের কনসার্টটি।

এই একক কনসার্টে মিফতাহ শোনাবেন তার গাওয়া ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’, ‘প্রাপ্তিশূন্য’র মতো জনপ্রিয় গানগুলো। সঙ্গে থাকবে তার কণ্ঠে পুরোনো দিনের ‘হয়তো তোমারই জন্য’, ‘কী নামে ডেকে বলব তোমাকে’, ‘আমি চেয়ে চেয়ে দেখি সারা দিন’ গানগুলোও।

মিফতাহ জামান বলেন, ‘২৫ সেপ্টেম্বরের কনসার্ট নিয়ে খুব এক্সাইটেড। দর্শকের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। এবার নতুন কিছু গানও করব। পাশাপাশি আগের গানগুলোও থাকবে। পুরো টিম রাতদিন প্র্যাকটিস করছি। আশা করছি দারুণ একটা শো হবে।’

বিকেল ৫টায় শুরু হবে কনসার্টের মূল আয়োজন। এর মধ্যে শুরু হয়েছে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি। দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা (ভিআইপি) এবং ৯০০ টাকা (রেগুলার)। টিকিট সংগ্রহের তথ্য পাওয়া যাচ্ছে মিফতাহ জামানের ফেসবুক পেজে।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা