মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্যাচেলর পয়েন্ট নাটকে এন্ট্রি নিয়েই হিট গ্যাংস্টার ইংলিশ লেবু

ব্যাচেলর পয়েন্ট নাটকে এন্ট্রি নিয়েই হিট গ্যাংস্টার ইংলিশ লেবু

ব্যাচেলর পয়েন্ট নাটকে এন্ট্রি নিয়েই হিট গ্যাংস্টার ইংলিশ লেবু

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন পর্বে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। ‘ইংলিশ লেবু’ চরিত্রে তার আগমন ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়। পর্বটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিনয় নিয়ে প্রশংসাও করছেন অনেকে। কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় এই ধারাবাহিকে একের পর এক নতুন চরিত্র যুক্ত হচ্ছে। ১২০ নম্বর পর্বে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে দেখা গেছে আ খ ম হাসানকে। ভিন্ন লুকের এই চরিত্রে তার উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের।

১৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ প্রকাশ পেয়েছে পর্বটি। গল্পে একদল গ্যাংস্টার কাবিলাকে খুঁজতে ব্যাচেলর ফ্ল্যাটে হাজির হয়। তাদের আগমনের মধ্যেই গল্পে প্রবেশ ঘটে আ খ ম হাসানের চরিত্র ‘ইংলিশ লেবু’র। ফলে ফ্ল্যাটের বাসিন্দাদের নিয়ে তৈরি হয় নতুন পরিস্থিতি।

পর্বটি প্রকাশের পর আ খ ম হাসানের অভিনয় নিয়ে ফেসবুকে নানা মন্তব্য করছেন দর্শকরা। একজন লিখেছেন, ‘আ খ ম হাসান ভাই আসায় পর্বটা আরও জমে গেছে।’ আরেকজনের মন্তব্য, ‘ইংলিশ লেবু চরিত্রে তাকে দারুণ মানিয়েছে। সামনে আরও দেখতে চাই।’

কেউ আবার লিখেছেন, ‘অনেকদিন পর এমন একটা চরিত্রে আ খ ম হাসানকে দেখে ভালো লাগল।’ আরেক দর্শকের ভাষ্য, ‘ব্যাচেলর পয়েন্টে নতুন চরিত্রের এন্ট্রি বেশ ভালো হয়েছে। ইংলিশ লেবু সামনে কী করে, সেটাই দেখার অপেক্ষা।’

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা