লাইমলাইটের তীব্র আলো থেকে কিছুটা দূরে ছায়ার আস্তরণে ঢেকে গিয়েছিলেন তিনি। সংসার, সন্তান আর মাতৃত্বের মধুর ভালোবাসায় নিজের যত্ন নেওয়াটাই হয়তো সময়ের ভিড়ে হারিয়ে গিয়েছিল।
সেই চেনা রূপের আড়ালে জমছিল বাড়তি মেদের ভারী আস্তরণ একসময়ের ছিপছিপে গ্ল্যামার কন্যা আনিকা কবির শখের ওজন গিয়ে ঠেকেছিল সত্তর কেজিতে। আশি কেজি থেকে সত্তর পর্যন্ত নামলেও, থমকে গিয়েছিল মেদ ঝরানোর সেই দূরূহ লড়াই। ফিটনেসের উৎসাহ জাগলেও বারবার তা ফিকে হয়ে যেত জিমের যান্ত্রিক রুটিনে।
তবে নিয়তির একটি ছোট্ট বার্তা যেন হুট করেই বদলে দিল সব চিত্রনাট্য। চিকিৎসক যখন জানালেন লিভারে জমেছে মেদ, তখনই শখের ভেতর জেগে উঠল এক নতুন জেদ। এবার লড়াইটা আর কেবল পর্দার সামনে সুন্দর দেখানোর ছিল না, লড়াইটা ছিল নিজের সুস্থতার সঙ্গে বেঁচে থাকার।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা