মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল

নির্মাণকাজের সময় ভুল করে একটি ফাইবার অপটিক লাইন কেটে ফেলায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এ ঘটনায় শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিউ জার্সিতে অ্যামট্রাকের একটি নির্মাণকাজের সময় ফাইবার লাইনটি কেটে যাওয়ার পর উত্তর-পূর্বাঞ্চলে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।অ্যামট্রাক হচ্ছে যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর ও ফিলাডেলফিয়ায় ফ্লাইট চলাচল আবার শুরু হয়। তবে নিউয়ার্ক ও জেএফকে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে।ডাফি বলেন, ‘নিউ জার্সিতে অ্যামট্রাকের একটি নির্মাণকাজের দল ভুল করে একটি ফাইবার অপটিক লাইন কেটে ফেলে। এতে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং উত্তর-পূর্বাঞ্চলে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।তিনি আরও বলেন, ‘এই ঘটনা পুরোনো অবকাঠামো আধুনিকায়নে আরও অর্থায়নের প্রয়োজনীয়তা স্পষ্ট করেছে। ভবিষ্যতে এ ধরনের সমস্যার কারণে যাতে সেবা ব্যাহত না হয়, সেজন্যও ব্যবস্থা নেয়া জরুরি।’ফ্লাইট ট্র্যাকিং প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় ৭টার দিকে নিউইয়র্কের গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগকেন্দ্র নিউয়ার্ক বিমানবন্দরে ১৬৮টি ফ্লাইট বাতিল এবং ৯৭টি ফ্লাইট বিলম্বিত হয়। একই সময়ে ফিলাডেলফিয়া বিমানবন্দরে ৬৩টি ফ্লাইট বাতিল এবং ১৮৯টি ফ্লাইট বিলম্বিত হয়।ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ব্রায়ান বেডফোর্ড জানান, সোমবার বিমান চলাচলে বিঘ্নের পেছনে দুটি সমস্যা ছিল। নতুন বিমান চলাচল প্রযুক্তি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার পর তিনি বলেন, প্রথমে মূল টেলিযোগাযোগ লাইনে সমস্যা দেখা যায়। পরে তারা জানতে পারেন, বিকল্প হিসেবে রাখা ফাইবার লাইনটিও বিচ্ছিন্ন হয়ে গেছে।নির্মাণকাজের ভুলের কারণে বিকল্প লাইনে যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, সেটিকে ‘বড় ধরনের বিপর্যয়’ বলে উল্লেখ করেন বেডফোর্ড।তিনি জানান, দুপুরের শুরুতেই মূল ব্যবস্থা সচল করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। তবে বিকল্প ফাইবার লাইনটি মেরামত করতে প্রায় ১৩ ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করছেন তিনি।