মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ কিংবদন্তি সংগীত শিল্পী শাম্মী আখতার-এর শুভ জন্মদিন

আজ কিংবদন্তি সংগীত শিল্পী শাম্মী আখতার-এর শুভ জন্মদিন

আজ কিংবদন্তি সংগীত শিল্পী শাম্মী আখতার-এর শুভ জন্মদিন

‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে, ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে, বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না, চিঠি দিও প্রতিদিন চিঠি দিও, আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না সহ অসংখ্য জনপ্রিয় গানের অমর কণ্ঠশিল্পী শাম্মী আখতার আজও বাঙালির হৃদয়ে বেঁচে আছেন।

 

১৯৫৫ সালের ২২ সেপ্টেম্বর যশোরের তালতলা গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন শামীমা আখতার (শাম্মী আখতার নামেই তিনি পরিচিত)। শৈশব কেটেছে খুলনায়। বাবা শামসুল করিম ছিলেন সরকারি কর্মকর্তা। বাবার বদলির সুবাদে দেশের বিভিন্ন স্থানে নানা গুরুর কাছে সংগীতের শিক্ষা নেওয়ার সুযোগ পান তিনি। মাত্র ছয় বছর বয়সেই গান শেখা শুরু করেন। ওস্তাদ গৌরবাবু, বামনদাস গুহ রায়, রণজিৎ দেবনাথ, সাধন সরকার, নাসির হায়দার ও প্রাণবন্ধু সাহার কাছে সংগীতের তালিম নেন।

 

১৯৭০ সালে খুলনা বেতারের তালিকাভুক্ত শিল্পী নির্বাচিত হন শাম্মী আখতার। ১৯৭৪ সালে বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিস আয়োজিত লোক ও উচ্চাঙ্গ সংগীত উৎসবে ঢাকায় তাঁর প্রথম পরিবেশনা হয়। সেখান থেকেই শুরু হয় ঢাকার মঞ্চে তাঁর যাত্রা। পরে নিয়মিতই গাইতে থাকেন বেতার ও টেলিভিশনে।


প্রখ্যাত সংগীত পরিচালক সত্য সাহার হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। অশিক্ষিত (১৯৭৮) ছবিতে প্লেব্যাক করেন তিনি, আর সেখানেই তাঁর গাওয়া ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে ও আমি যেমন আছি তেমন রবো, কারো বউ হবো না রে গান দুটো তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। এরপর প্রায় ৪ শতাধিক চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন তিনি।

 

২০১০ সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবির গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
ব্যক্তিজীবনে তিনি ১৯৭৭ সালের ২২ ফেব্রুয়ারি শিল্পী আকরামুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।


জীবনের শেষ প্রহরে দীর্ঘদিন স্তন ক্যান্সারে ভুগে ২০১৮ সালের ১৬ জানুয়ারি পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান প্রিয় শিল্পী। ঢাকার শাহজাহানপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন তিনি।
আজ তাঁর ৭১তম জন্মদিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি কিংবদন্তি এই কণ্ঠশিল্পীকে।
তাঁর কণ্ঠে ফুটে ওঠা গান বাঙালির চিরন্তন সম্পদ হয়ে থাকবে অনন্তকাল।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা