শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ জনপ্রিয় সংগীত শিল্পী আরিফিন রুমি'র শুভ জন্মদিন

আজ জনপ্রিয় সংগীত শিল্পী আরিফিন রুমি'র শুভ জন্মদিন

আজ জনপ্রিয় সংগীত শিল্পী আরিফিন রুমি'র শুভ জন্মদিন

আজকের আকাশে অনেক তারা দিন ছিল সূর্যে ভরা আজকের জোছনাটা আরও সুন্দর সন্ধ্যাটা আগুন লাগা আজকের পৃথিবীটা তোমার জন্য ভরে থাকা ভালো লাগা মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনায় তুমি এই দিনে পৃথিবীতে এসেছ শুভেচ্ছা তোমায় তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায় আজ জন্মদিন তোমার……………… হ্যা আজ কন্ঠশিল্পী ও সংগীত পরিচালক আরফিন রুমীর এর শুভ জন্মদি।

 

ঘড়িতে ১২.০১ মিনিট বাজার সাথে সাথে জনপ্রিয় সোসাল সা্ইট ফেসবুকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে সকল বন্ধমহল ও শুভাকাঙ্খীরা। ২৩ সেপ্টেম্বর এই তরুণ কন্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক আরফিন রুমী  জন্মগ্রহন করেন।  ছোট বেলা থেকেই আরফিন রুমী গানকে তার সঙ্গী করে নিয়েছেন। সংগীত জগতে গানের পাশাপাশি সংগীত পরিচালনাও করছেন। সময়ের অন্যতম আলোচিত কন্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছেন। তার সুর ও সংগীত আয়োজনে অনেক কন্ঠশিল্পীরা জনপ্রিয়তা অজন করেছেন।

উল্লেখ্য গেল রোজার ঈদে তিনটি গান নিয়ে একটি ভিডিও অ্যালবাম প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি। সংগীতার ব্যানারে ‘কিছু কথা আকাশে পাঠাও’ শীর্ষক এ অ্যালবামের অডিও-ভিডিও ছিল বেশ প্রশংসিত। বিশেষ করে এর শীর্ষ সংগীতটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। জাহিদ আকবরের কথায় গানটির একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন রুমি। এদিকে এ অ্যালবাম ছাড়াও ঈদ উপলক্ষে একটি গান করেছিলেন তিনি। ‘ঈদ মোবারক’ শীর্ষক এ গানটি প্রকাশ পেয়েছে বাংলাঢোলের ব্যানারে। ঈদের আগে তাই গান ও শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন এ সংগীত তারকা।


ঈদে খানিক অবসর সময় কাটিয়ে বর্তমানে আবার গানে মনোযোগী হয়েছেন তিনি। এরই মধ্যে কয়েকটি কনসার্টে সরাসরি গান পরিবেশন করেছেন। সর্বশেষ চট্টগ্রামের ফয়েস লেকে আয়োজিত একটি শোতে পারফর্ম করেছেন তিনি।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা