কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনের লক্ষ্যে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ নং আড়াইবাইরা ইউনিয়ন কমিউনিটি পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ, জুয়া বন্ধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক অপরাধ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় স্থানীয় জনগণ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেন। অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টি উঠে আসে।
সভায় বক্তারা মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আয়োজনে: ৪ নং আড়াইবাইরা ইউনিয়ন কমিউনিটি পুলিশ, হোসেনপুর, কিশোরগঞ্জ
বদরুজ্জামান ভূঁইয়া
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
