কবীর সুমন—শুধুই একটি নাম নয়। বরং বাংলা গানের আস্ত এক ধারার পথিকৃৎ। পৃথিবী, মানুষ কিংবা জীবনের নানা অনুষঙ্গকে অপূর্ব গানে রূপদানের কারিগর তিনি। ভারতের পশ্চিমবঙ্গের এই কিংবদন্তির জনপ্রিয়তা বাংলাদেশেও সমান, কিংবা তারও বেশি।
তাই সুমনের সম্মানে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে’। এটি সুমনেরই একটি গানের লাইন। আর অফিস অঞ্চল হিসেবে বনানীকেই বেছে নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা। ২ অক্টোবর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে এটি।
অনুষ্ঠানে গাইবেন বাংলাদেশের তিন শিল্পী—অটামনাল মুন, রেজাউল করিম লিমন ও নাহিদ হাসান। কবীর সুমনের গানের পাশাপাশি তারা নিজেদের সৃষ্ট কিছু গানও শোনাবেন।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা