বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোর শিক্ষা বোর্ডের শাস্তির মুখে শিক্ষকরা,,,,

যশোর শিক্ষা বোর্ডের শাস্তির মুখে শিক্ষকরা,,,,

যশোর শিক্ষা বোর্ডের শাস্তির মুখে শিক্ষকরা,,,,

এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি, শাস্তির মুখে যশোর বোর্ডের ১,৬৮৪ শিক্ষক

এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুলের কারণে যশোর শিক্ষা বোর্ডের ১ হাজার ৬৮৪ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে দুই বছরের জন্য খাতা মূল্যায়ন থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এসব শিক্ষক খাতা মূল্যায়নে ভুল করায় ২ হাজার ৪৩৬ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। পুনর্নিরীক্ষণের পর নতুন করে ফেল থেকে পাস করেছে ৩৮০ জন শিক্ষার্থী। এছাড়া গ্রেড পরিবর্তন হয়েছে ১ হাজার ৩০৪ জনের। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫২ জন শিক্ষার্থী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী।

তিনি জানান, খাতা মূল্যায়নে গাফিলতির বিষয়টি পর্যালোচনা করে সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সিদ্ধান্ত অনুযায়ী, তাদের দুই বছরের জন্য খাতা মূল্যায়নের দায়িত্ব থেকে বিরত রাখা হতে পারে।

 


মামুন হোসেন, যশোর