বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘মানুষ ঠকায়, পশুরা ভালো’, কাকে ইঙ্গিত করে বললেন গোবিন্দর স্ত্রী

‘মানুষ ঠকায়, পশুরা ভালো’, কাকে ইঙ্গিত করে বললেন গোবিন্দর স্ত্রী

‘মানুষ ঠকায়, পশুরা ভালো’, কাকে ইঙ্গিত করে বললেন গোবিন্দর স্ত্রী


বলিউড অভিনেতা গোবিন্দ ও তার ‘রূপা’ ছবির সহঅভিনেত্রী কমল রানিকে ঘিরে গুঞ্জন থামছেই না। এর মধ্যেই ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে আলোচনায় এসেছেন গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা।

বুধবার বিমানবন্দরে পোষ্যকে কোলে নিয়ে পাপারাজ্জিদের সঙ্গে কথা বলছিলেন সুনীতা। এ সময় কাউকে সরাসরি উদ্দেশ করে কিছু না বললেও তিনি বলেন, ‘মানুষকে যতই ভালোবাসা হোক, শেষ পর্যন্ত ঠকতে হয়। বরং পশুরাই মানুষের চেয়ে ভালো।’

সুনীতা অবশ্য তার এই মন্তব্যে কাকে ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট করেননি। তবে বর্তমানে গোবিন্দ ও কমল রানির সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনা চলায় তার মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।


সুনীতার এই মন্তব্যের ঠিক এক দিন আগে, মঙ্গলবার মুম্বাইয়ের লালবাগচা রাজার দর্শনে গিয়েছিলেন গোবিন্দ। তার সঙ্গে ছিলেন কমল রানি। দুজনকে একসঙ্গে গণেশ দর্শন করতে দেখা যায়। পরে তাঁদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে গোবিন্দ ও কমল রানির সম্পর্ক নিয়ে যে ধরনের জল্পনা চলছে, তার পক্ষে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তাঁদের সম্পর্ককে পেশাগত বলেই দেখা হয়েছে।

কমল রানিকে নিয়ে এর আগেও প্রকাশ্যে মন্তব্য করেছেন সুনীতা। গত আগস্টে গোবিন্দ ও কমল রানির একটি বিমানবন্দরের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘বিনাশকালে বিপরীত বুদ্ধি।’ পরে পাপারাজ্জিদের সঙ্গে কথোপকথনের সময় গোবিন্দর সঙ্গে কমল রানির ঘোরাফেরা নিয়েও আপত্তি জানিয়েছিলেন তিনি।

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা