বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্যান্সারের সঙ্গে লড়াই, আশঙ্কাজনক অবস্থায় অভিনেত্রী রেণু

ক্যান্সারের সঙ্গে লড়াই, আশঙ্কাজনক অবস্থায় অভিনেত্রী রেণু

ক্যান্সারের সঙ্গে লড়াই, আশঙ্কাজনক অবস্থায় অভিনেত্রী রেণু

 

ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী ও বিগ বস-৭ এর প্রতিযোগী রেণু সাদি। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর ও উপস্থাপর সারিকা কেবি। বর্তমানে কেরালার কোট্টায়াম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রেনু।

পাঁচটি কেমোথেরাপির পর রেনুর স্বাস্থ্যের অবনতি হয়েছে জানিয়ে তিনি বলেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়া রেণু বড় বোন তাকে ফোন করে জানিয়েছেন, রেনু বর্তমানে কোট্টায়ামের সরকারি মেডিকেল কলেজের আইসিইউতে আছেন। জানা গেছে, রেনুর অবস্থা খুবই গুরুতর।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে রেনুর শারীরিক অবস্থার কথা জানান সারিকা। তিনি বলেন, রেনুর প্লেটলেটের মাত্রা অনেক কমে গেছে। পাঁচ দফা কেমোথেরাপি নেওয়ার পর তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে।

সারিকা বলেন, ‘বাস্তবতা অনেক সময় তিক্ত হয়। আজ আমি সেই তিক্ত বাস্তবতার কথাই বলতে এসেছি। আমার প্রিয় বন্ধু রেনুর অবস্থা খুবই খারাপ। সে সংকটজনক অবস্থায় আছে। তার প্লেটলেটের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেছে।’

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা