কবি এবং বাংলা নাটকের একসময়ের দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে ভর্তি হওয়ার পর শুরুতে বেড না পাওয়ায় দুই দিন ফ্লোরেই কাটাতে হয়েছিল তাকে। পরে একটি বেডের ব্যবস্থা হলেও শারীরিক অসুস্থতার সঙ্গে যুক্ত হয়েছে চিকিৎসার ব্যয়ভার।
রিফাতের এসব সংকট নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা পোস্টে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর শোবিজ মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টি নজর এড়ায়নি দেশের অভিনয়শিল্পীদের পেশাদার সংগঠন অভিনয়শিল্পী সংঘের। এরপরই অসুস্থ এই শিল্পীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় তারা।
মঙ্গলবার সংগঠনটির একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে রিফাত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে। তারা তার শারীরিক চিকিৎসার খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। একইসঙ্গে চিকিৎসায় যেকোনো সহযোগিতায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা