ঢালিউডে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নায়ক-নায়িকার সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। ফলে তার চোখে প্রিয় বা সেরা নায়ক-নায়িকার তালিকায় কারা রয়েছেন এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই প্রশ্নের উত্তর দিয়েছেন এই অভিনেত্রী।
উপস্থাপিকার প্রশ্ন ছিল, অপুর চোখে ঢালিউডের সেরা নায়ক-নায়িকা কারা? উত্তরে অপু বিশ্বাস প্রথমে বলেন, ‘আমার চোখে সবাই।’
এরপর নায়িকাদের প্রসঙ্গ উঠলে অপু বিশ্বাস কয়েকজনের নাম উল্লেখ করেন। তারা হলেন মৌসুমী, পূর্ণিমা, শাবনূর ও পপি। এ সময় উপস্থাপিকা বলেন, ‘চারজন হয়ে গেছে।’
তখন হাসতে হাসতে অপু বিশ্বাস বলেন, ‘আর একজন আমি।’ নিজের নাম তালিকায় যুক্ত করেই হেসে ওঠেন অপু। তার এমন জবাবে সাক্ষাৎকারের পরিবেশও হয়ে ওঠে বেশ প্রাণবন্ত।
পরে নায়কদের নাম জানতে চাইলে অপু বিশ্বাস পাঁচজনের নাম বলেন। তার তালিকায় রয়েছেন রিয়াজ, ফেরদৌস, আমিন খান, শাকিব খান ও শাকিল খান।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা