রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বলিউডের জনপ্রিয় অভিনেতা মুস্তাক খান মারা গেছেন

বলিউডের জনপ্রিয় অভিনেতা মুস্তাক খান মারা গেছেন

বলিউডের জনপ্রিয় অভিনেতা মুস্তাক খান মারা গেছেন

ভারতের বলিউডরে জনপ্রিয় পার্শ্ব অভিনেতা মুস্তাক খান মারা গেছেন। তিনি হেরা ফেরি, জোড়ি নম্বর ১, ওয়েলকামসহ অনেক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। 

সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে জানায়, দীর্ঘদিন মরণব্যাধী ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ৫৬ বছর বয়সে এ অভিনেতার মৃত্যু হয়েছে। তিনি মুম্বাইয়ের নানাভাতি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ শুক্রবার জানাজা শেষে তাকে দাফন করা হবে।

মুস্তাক খান ভারতের মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ভারতসহ দক্ষিণ এশিয়ার মানুষের কাছে চেনামুখ হয়ে ওঠেন জনপ্রিয় ছবিতে অভিনয় করে।

তিনি ২০০৭ সালের ওয়েলকাম ছবিতে পঙ্গু হকি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পান।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা