সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃ/ত্যু

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃ/ত্যু

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃ/ত্যু

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোমিন মোল্লা (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 

আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার পাকার মাথা-বটতলী বাইপাস সড়কের বিসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহত মোমিন মোল্লা সদর উপজেলার বম্বু ইউনিয়নের হিচমী মোল্লা পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোমিন মোল্লা ভ্যানে যাত্রী নিয়ে বটতলী বাজারে যাচ্ছিলেন। পথেই পাকার মাথা-বটতলী বাইপাস সড়কের বিসিক এলাকায় পৌঁছালে, বটতলী থেকে পাকার মাথাগামী একটি ট্রাক ভ্যানচালককে ধাক্কা দেয়। এ সময়, ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও তার সহকারী দ্রুত পালিয়ে যায়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ট্রাকটির চালক ও তার সহকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।