বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপে কাজী মনজুর হোসাইনের আগমনে সংবর্ধনা

মালদ্বীপে কাজী মনজুর হোসাইনের আগমনে সংবর্ধনা

মালদ্বীপে কাজী মনজুর হোসাইনের আগমনে সংবর্ধনা

মালদ্বীপ সফররত ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মনজুর হোসাইনকে সংবর্ধনা দিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
এ উপলক্ষে প্রবাসী ব্যবসায়ী ও বিএনপি কর্মী আব্দুল কাদের সিকদারের উদ্যোগে সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। এ সময় তাঁরা কাজী মনজুর হোসাইনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে আয়োজিত নৈশভোজে বিএনপির নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উপস্থিত নেতাকর্মী ও প্রবাসীদের মধ্যে মতবিনিময় হয়। পাশাপাশি প্রবাসীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কাজী মনজুর হোসাইন প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের স্বার্থে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, সহ-সভাপতি মো. ফারুক ও মুক্তার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, যুব নেতা আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না, মো. পিয়াস, মো. এনায়েত তালুকদার এবং ন্যাশনাল ব্যাংক অব মালদ্বীপের মানি এক্সচেঞ্জ হাউজের কর্মকর্তা মো. লোকমান হোসেনসহ আরও অনেকে।
নৈশভোজ শেষে উপস্থিত নেতাকর্মী ও প্রবাসীদের সঙ্গে কাজী মনজুর হোসাইন শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

 

 

মোঃ আল আমিন

মালদ্বীপ প্রতিনিধি