বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিজিটাল প্রযুক্তি ও এআইনির্ভর পর্যটন বিকাশের আহ্বান

ডিজিটাল প্রযুক্তি ও এআইনির্ভর পর্যটন বিকাশের আহ্বান

ডিজিটাল প্রযুক্তি ও এআইনির্ভর পর্যটন বিকাশের আহ্বান

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পর্যটন সংশ্লিষ্ট প্রতিনিধি, অংশীজন ও আমন্ত্রিত ব্যক্তিরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সুনামগঞ্জের সম্ভাবনাময় পর্যটন খাতের উন্নয়ন, পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টি, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার এবং টেকসই পর্যটন বিকাশে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় সুনামগঞ্জের হাওর, নদী, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যকে ঘিরে পরিকল্পিত, টেকসই ও প্রযুক্তিনির্ভর পর্যটন বিকাশে সরকারি দপ্তর, পর্যটন সংশ্লিষ্ট প্রতিনিধি ও অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

মেরাজ বিন আশকর:
তাহিরপুর।সুনামগঞ্জ