রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে আগস্ট মাসের বকেয়া ও চলতি মাসের বেতন পরিশোধের দাবিতে একটি স্পিনিং মিলের শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জৈনা বাজার ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভকারী শ্রমিকরা উপজেলার আবদার এলাকার ওসিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিক বলে জানা গেছে।
শ্রমিকদের অভিযোগ, আগস্ট মাসের বেতন পরিশোধের কথা থাকলেও তা এখনো দেওয়া হয়নি। পাশাপাশি চলতি সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ পার হলেও বেতন পরিশোধের বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে তারা স্পষ্ট আশ্বাস পাননি। এ কারণে বকেয়া বেতনের দাবিতে তারা মহাসড়কে অবস্থান নেন।
বিক্ষোভকারী কয়েকজন শ্রমিক বলেন, গতকাল শনিবার আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় তারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। একাধিকবার যোগাযোগ করেও আশ্বাস না পাওয়ায় বাধ্য হয়ে মহাসড়কে অবস্থান নেন। সময়মতো বেতন না পাওয়ায় ঘরভাড়া, দোকানের বাকি ও পারিবারিক খরচ মেটাতে তাদের সমস্যায় পড়তে হচ্ছে বলেও জানান তারা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান,বিকেল ৪টার দিকে প্রায় শতাধিক শ্রমিক জৈনা বাজারসংলগ্ন প্রথম ইউটার্ন এলাকায় মহাসড়কে অবস্থান নেন। প্রায় ২০ থেকে ৩০ মিনিট তারা সড়কে অবস্থান করায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
পরে শিল্প ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। এরপর শ্রমিকরা কারখানার সামনে গিয়ে অবস্থান নিয়ে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শতাধিক শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা প্রায় ২০ মিনিট সড়কে অবস্থান নেন। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
এ বিষয়ে ওসিন স্পিনিং মিলস লিমিটেডের কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি