মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাতারগাঁও নৌকাঘাটে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে পাতারগাঁও নৌকাঘাটে উপজেলা প্রশাসন, তাহিরপুরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই ব্যক্তিকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।