রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকার সময় নাচোল উপজেলা নির্বাহী অফিসারের মিনি কনফারেন্স রুমে, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গত মাসের মাসিক মিটিং এর রেজুলেশন পাঠ করেন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাচোল 'উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা' (ইউএইচএফপিও) ডাক্তার ফারহানা নবী, নাচোল থানা অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, নাচোল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ গোলাম সারোয়ার মোর্শেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। 
সভার মূল আলোচ্য বিষয় হিসাবে বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ে  কঠোর অবস্থান নেওয়ার কথা বলা হয়। পাশাপাশি বর্তমান পরিস্থিতি ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রত্যেকের বাড়ির চারপাশ ও আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা টিকা নিশ্চিতকরণের মাধ্যমে কিভাবে তাদের এই রোগ থেকে রক্ষা করা যায়, সে বিষয়েও সভায় বিশদভাবে আলোচনা করা হয়।
এছাড়াও জনদুর্ভোগ লাঘব ও শৃঙ্খলা ফিরাতে রাস্তার ধারে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং স্থানীয় হাট বাজারের ইজারাদারদের নিয়ম মাফিক খাজনা আদায়ের বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা নাচোল উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি এসব জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্য, সামাজিক ও প্রশাসনিক বিষয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে নাচোল উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেশি কঠোর ও সন্তোষজনক রাখতে এবং সভার গৃহীত সিদ্ধান্ত সমূহ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

 

 

মোঃ হাবিবুর রহমান খান 
 চাঁপাইনবাবগঞ্জ  নাচোল প্রতিনিধি