৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের জেলা পরিষদের কার্যক্রম, দায়িত্ব ও সাংগঠনিক কাঠামো সম্পর্কে অবহিত করতে কিশোরগঞ্জ জেলা পরিষদে একটি অবহিতকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদ, কিশোরগঞ্জের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান সভাপতিত্ব করেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, কিশোরগঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) জনাবা মোছাঃ মোস্তারী কাদেরী।
অনুষ্ঠানে জেলা পরিষদের দায়িত্ব ও কার্যক্রম, স্থানীয় সরকার ব্যবস্থায় জেলা পরিষদের ভূমিকা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়। পাশাপাশি জেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম ও সেবার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি জেলা পরিষদ, কিশোরগঞ্জ-এর আয়োজনে অনুষ্ঠিত হয়।
বদরুজ্জামান ভূঁইয়া
হোসেনপুর,কিশোরগঞ্জ প্রতিনিধি:
