বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী

১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী

১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী

মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় সরকারপ্রধানের দায়িত্ব পালন করা সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলি ১০০ বছর বয়সে মারা গেছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর কার্যালয় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘ সাত দশকের দাম্পত্য জীবনে স্বামীর রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি জনস্বাস্থ্য ও বিভিন্ন সামাজিক উদ্যোগেও সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে মারা যান সিতি হাসমাহ। তাদের ছেলে মোকজানি মাহাথিরের বরাতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা।

সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী হলেও ব্যক্তিজীবনে নিজের গুণেই জনপ্রিয় ও সম্মানিত ছিলেন সিতি হাসমাহ। সহজ-সরল জীবনযাপন, আন্তরিকতা ও হাস্যরসের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন। এসব গুণ তার স্বামী মাহাথিরের কঠোর রাজনৈতিক আচরণের সঙ্গে বেশ ভিন্ন ছিল।

দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক নেতার স্ত্রী হিসেবে সিতি হাসমাহ জনস্বাস্থ্য কর্মসূচি, পরিবার পরিকল্পনা এবং দেশের বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে কাজ করেছেন।

১৯৪০-এর দশকের শেষ দিকে সিঙ্গাপুরে মেডিকেল কলেজে পড়ার সময় প্রথম পরিচয় হয় মাহাথির ও সিতি হাসমাহর। চলতি বছরের আগস্টে তারা ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করেন। এই দম্পতির সাত সন্তান রয়েছে। তাদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী মোকজানি মাহাথির, সমাজকর্মী মারিনা মাহাথির এবং প্রভাবশালী রাজনীতিক মুখরিজ মাহাথির।

১০১ বছর বয়সী মাহাথির প্রায়ই বলেন, তার রাজনৈতিক ক্যারিয়ার ও সাফল্যের পেছনে স্ত্রী সিতি হাসমাহর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এমন এক সময়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জনের জন্য অটল ছিলেন, যখন মালয় নারীদের মধ্যে উচ্চশিক্ষা নেয়া ছিল খুবই বিরল।