ঢাকা শহরে জন্ম নেওয়া তুষ্টির শৈশব ও কৈশোর কেটেছে শিল্প-সংস্কৃতির আবহে। তাঁর পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জে। পিতা বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার প্রথম পতাকা বহনকারী মুহিবুল ইসলাম ইদু এবং মাতা মাকসুদা ইসলাম। দুই ভাইবোনের মধ্যে তিনি বড়; ছোট ভাইয়ের নাম আসিফ-উল মুহিব ফাল্গুন।
শিক্ষাজীবন শুরু মগবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ে, পরবর্তীতে ইস্পাহানী গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ইডেন কলেজ থেকে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।
শৈশবকাল থেকেই শিল্প-সংস্কৃতির প্রতি গভীর অনুরাগী তুষ্টি মঞ্চনাটক ও নাচের মাধ্যমে তাঁর অভিনয়জীবন শুরু করেন। তিনি দীর্ঘদিন ধরে লোকনাট্য দল এর সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী বহু বছর ধরে টেলিভিশন নাটকে ব্যস্তভাবে অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি তিনি শিল্পীদের কল্যাণে সক্রিয় থেকেছেন অভিনয় শিল্পী সংঘ-এর আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে।
বর্তমানে তিনি সরকারি অনুদানে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র “মাটির রাজকুমার”-এর সহপ্রযোজক। ছবিটি পরিচালনা করছেন রুবেল শঙ্কর।
ব্যক্তিজীবনে স্বামী সাজ্জাদুল ইসলাম এবং পরিবার নিয়ে তিনি সুখী জীবনযাপন করছেন। অভিনয়ের বাইরে তিনি এক যুগেরও বেশি সময় শিক্ষকতা করেছেন শাহীন স্কুলে।
তুষ্টি শুধু অভিনয়ে নয়, সংস্কৃতির অঙ্গনেও অনন্য অবদান রেখে চলেছেন।
জন্মদিনে রইলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সফল হোক তাঁর আগামী দিনের পথচলা—অভিনয়ে, সংস্কৃতিতে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা