মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবার একসঙ্গে শিমুল-লামিমা

আবার একসঙ্গে শিমুল-লামিমা

আবার একসঙ্গে শিমুল-লামিমা

কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে শুরু করে সিরিজ ‘ফিমেল’, ওয়েব ফিল্ম ‘অসময়’, ‘হোটেল রিল্যাক্স’ দিয়ে দর্শকদের কাছে ব্যাপকভাবে নজর কাড়েন শিমুল শর্মা ও লামিমা লাম। প্রযোজনা সংস্থা ‘বঙ্গ’ অরিজিনাল -এর গণ্ডির মধ্যে থেকেই নিজেদের প্রতিষ্ঠিত করে নেন এই অভিনেতা জুটি

তবে ধারাবাহিক ও ওয়েব ফিল্মের বাইরেও একক নাটকে কাজ করেছেন তারা। গত বছর মুক্তি পায় শিমুল-লামিমা অভিনীত নাটক ‘শর্টকাট’। যদিও আগের কাজগুলো থেকেই আলাদা করে শিমুল-লামিমার রসায়ন ব্যাপকভাবে উপভোগ করেন দর্শক, সেই সঙ্গে পান জনপ্রিয়তাও। 

এবার সেই জনপ্রিয় জুটিকে নিয়ে নতুন নাটকের খবর মিলেছে। রোম্যান্টিক-কমেডি ঘরানার সেই নাটকের নাম ‘চেক আউট’।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়েছে নাটকটির প্রথম অফিসিয়াল পোস্টার। যেখানে ক্যাপশনে লেখা রয়েছে— ‘ক্যামেরার সামনে পারফেক্ট স্মাইল, কিন্তু পেছনের গল্পটা পুরোপুরি উল্টো!’ 


বঙ্গ অরিজিনাল-এর ব্যানারে নির্মিত এই বিশেষ নাটকটি পরিচালনা করেছেন মাজিদুল ইসলাম স্বাধীন। নাটকটির মূল গল্প লিখেছেন শিমুল শর্মা নিজেই। চিত্রনাট্য ও সংলাপে তার সঙ্গে যৌথভাবে কাজ করেছেন মানব মিত্র।

এর আগে গত বছর মুক্তি পায় শিমুল-লামিমা অভিনীত নাটক ‘শর্টকাট’। সেখানে মামুন ও লায়লা চরিত্রে তাদের সমসাময়িক জীবনের রসায়ন ব্যাপকভাবে উপভোগ করেছিলেন দর্শকরা। সেই ধারাবাহিকতায় এবার ‘চেক আউট’ নাটক নিয়ে হাজির হচ্ছেন তারা। এতে শিমুল-লামিমা জুটি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তুষার খান, রেশমা আহমেদ, সায়কা শামসীর, ক্রিস্টিয়ানো তন্ময়, শাওন রিহান ও এমা। 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা