বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর সম্মানিত পরিচালক ও অধ্যাপক প্রফেসর ডা. মোঃ আবুল কেনান।
রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাতের খবর ছড়িয়ে পড়লে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। হোসেনপুর উপজেলার কৃতী সন্তান হিসেবে প্রফেসর ডা. মোঃ আবুল কেনানকে এ উপলক্ষে হোসেনপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তাঁর পেশাগত জীবনের একটি উল্লেখযোগ্য ও স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতে তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকা দেশের মানুষের কল্যাণে আরও অবদান রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন হোসেনপুরবাসী।
হোসেনপুরবাসীর পক্ষ থেকে প্রফেসর ডা. মোঃ আবুল কেনানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের আরও সাফল্য কামনা করা হয়েছে।
বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ
হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি।
